× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:০৭ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ২১:১৭ পিএম

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ভবঘুরে অজ্ঞাত বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।  সোমবার (২৫ মে) ভোরে রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয়দের বরাতে ওসি সাঈদ আহমেদ জানান, বৃদ্ধ লোকটি ভবঘুরে ছিলেন। তিনি দীর্ঘদিন স্টেশন এলাকায় রাতযাপন করতেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির পরনে ছিল একটি পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

ওসি আরও জানান, প্রাথমিক ধারণা বৃদ্ধ লোকটি বার্ধক্যজনিত কারণে মধ্যরাতে মৃত্যুবরণ করেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। রেলওয়ে মসজিদের ইমামের নেতৃত্বে দাফন-কাফন করা হবে। তবে তার পরিচয় শনাক্তের কাজ চলছে। এ সময় তিনি তার পরিচয় খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা