চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২০:৪০ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক কলেজছাত্র মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোক, উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (২৫ মে) ভোর রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ দুই মাস ১২
দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যান ওই ছাত্র। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের
বাসিন্দা রাজ্জাক মীরের ছেলে রায়হান মীর।
দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের
সঙ্গে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।