× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ২০:৪০ পিএম

মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত এক কলেজছাত্র মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোক, উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে।

‎সোমবার (২৫ মে) ভোর রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ দুই মাস ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যান ওই ছাত্র। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক মীরের ছেলে রায়হান মীর।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা