× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৪১ লাখ টাকা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৯:৪২ পিএম

পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদুল আজহায় পদ্মা সেতুতে গত ১২ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা। এদিন ২১ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে।

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা ম্যানেজার মাহবুবুর রহমান সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গের ঈদ যাত্রীদের চাপ বেড়েছে। ছুটির প্রথম দিনের সকালে বাড়তি চাপ লক্ষ্য করে গেছে। তবে পর্যাপ্ত টোল বুথ থাকায় সে চাপ দীর্ঘ স্থায়ী হয়নি। মাওয়া প্রান্তে ১০টি টোল বুথ ও জাজিরা প্রান্তে ৯টি টোল বুথ রয়েছে। অতিরিক্ত চাপ সামলাতে প্রয়োজনে আরও অস্থায়ী টোল বুথ স্থাপন করা হবে। 

তবে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের কারণে পদ্মা সেতুতে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার প্রভাবে সেতু এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান তিনি।

পরিবারের সঙ্গে ঈদুল আজহায় উদযাপন করতে নারীর টানে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের চাপ বাড়ছে পদ্মা সেতুতে। ছুটির প্রথম রাত থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বোঝাই বাস, মিনি বাস, মাইক্রো, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ যাত্রী বোঝাই যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করে গেছে। তবে পর্যাপ্ত টোল বুথ সচল থাকায় সে চাপ দীর্ঘ স্থায়ী হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা