× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ঝড়ের তাণ্ডব: আম কুড়াতে গিয়ে গাছ চাপায় প্রাণ হারালেন নারী

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৮:৩৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১৮:৫৮ পিএম

 ভেঙে পড়া গাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভেঙে পড়া গাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার গাবতলীতে প্রচণ্ড ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে আমিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে সোমবার এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনা বেগম ওই গ্রামের মৃত সোলায়মানের স্ত্রী। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে তীব্র ঝড় শুরু হয়। ওই সময় আমিনা বেগম বাড়ির পাশে একটি আমগাছের নিচে আম কুড়াতে যান। প্রচণ্ড ঝড়ে হঠাৎ আমগাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝড়ে গাছ পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা