× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ামতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৭:৫০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নওগাঁর নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সজনী সরদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

শিশুটি ছাতড়া গ্রামের বিফল সরদার ছেলে । সে নিয়ামতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিফল পেশাগত কারণে সপরিবারে নিয়ামতপুরে সদরে থাকেন। রবিবার সজনী তার চাচাতো ভাইয়ের সঙ্গে ছাতড়া নিজ গ্রামে বেড়াতে যায়। সোমবার সকালে সে ও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়, গোসল করার এক পর্যায়ে সজনী পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা