নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৭:২৫ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৭:৩৩ পিএম
বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাব্বির হোসেন সোহাগ ও সম্পাদক ইমরান শিকার। প্রবা ফটো
বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণার করা হয়েছে।
ছাত্রদের অধিকার আদায় এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি এক (০১) বছরের জন্য এই নতুন নেতৃত্বে দায়িত্ব পালন করবে। রবিবার (২৪ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি
হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমরান শিকার,
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমাম হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন
মেহেদী হাসান তানভীর।
ভিপি নূরের আদর্শে পরিচালিত
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, নবনির্বাচিত
এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের বর্তমান
প্রেক্ষাপটে জনতার অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ করে বরিশাল অঞ্চলে
সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে
তারা আশা প্রকাশ করেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার
খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। সংগঠনের সাধারণ কর্মীদের প্রত্যাশা,
নতুন নেতৃত্বের হাত ধরে বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদ আরও সুসংগঠিত ও বেগবান হবে।