× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ‘ভালোবাসার বাজার’

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৬:০৭ পিএম

ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চলে ব্যতিক্রমী ‘ভালোবাসার বাজার’ চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চলে ব্যতিক্রমী ‘ভালোবাসার বাজার’ চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চলে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘ভালোবাসার বাজার’।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বাজারে মাত্র ১ টাকা থেকে ৫ টাকায় মিলছে নিত্যপ্রয়োজনীয় ২১ ধরনের পণ্য।

সদর উপজেলার তিস্তা চরাঞ্চলের চিনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় চরাঞ্চলের শত শত অসহায় মানুষ স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে তিস্তা পাড়ের পাঁচ শতাধিক অসহায় পরিবারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে ১ টাকা থেকে ৫ টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, ডিম, লবণ, খেজুর, সুজি, নুডুলস ও বিস্কুটসহ বিভিন্ন নিত্যপণ্য দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি শাড়ি, লুঙ্গি এবং শিশুদের পোশাকসহ মোট ২১ ধরনের পণ্য রাখা হয়েছে। মাত্র এক টাকায় প্রায় এক হাজার টাকার সমমূল্যের পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরাঞ্চলের দরিদ্র মানুষ।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না পারার দুশ্চিন্তার মধ্যে এই উদ্যোগ অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে।

এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা