× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৫:১০ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১৫:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় রবিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৫ যাত্রী নিহত

এদিন দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপে দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলমান।

এর আগে একইদিন রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত হন মোটরসাইকেল আরোহী তিন যুবক।

দুর্ঘটনার পর রাস্তায় পড়ে থাকা আহত ‍যুবকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ। হাসপাতালে পাঠানোর পর এক যুবকের মৃত্যু হয়।

নিহত আলী জাকের (২৫) বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে। আহতদের নাম পরিচায় জানা যায়নি। তবে তারা তিনজনই রাজশাহী থেকে পড়াশোনা করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত আলী জাকেরসহ আরও দুজন মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলেন। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। এ সময় সাংগঠনিক সফরে যাওয়ার সময় ছাত্রদল নেতা তাজুল ইসলাম তাজ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।

জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমি সাংগঠনিক কাজে বলিহার ইউনিয়নে যাচ্ছিলাম। পথে দেখি জনতার ভিড়। সেখানে আহত অবস্থায় তিন যুবককে পড়ে থাকতে দেখি। পরে একটা সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে আহত তিনজনকেই সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং তাদের সঙ্গে দলীয় একজনকে পাঠিয়ে দেই। এরমধ্যে জানতে পারি একজনের মৃত্যু হয়েছে। অপর দুজনকে ভর্তির সকল ব্যবস্থা করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা