× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৪:৩৭ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১৮:৫৯ পিএম

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪ মাদক কারবারি।কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪ মাদক কারবারি।কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার দোয়াটি ও নলুয়া এলাকায় রবিবার অভিযান চালানো হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হকের নেতৃত্বে, এসআই মো. রুবেল সরকার ফোর্স নিয়ে তেতৈয়া টু দোয়াটি সড়কের দুলাল সরকারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

এসময় ২৬ কেজি গাঁজাসহ কড়ইশ গ্রামের মো. ইমাম হোসেন (৩০), মো. মাসুদ প্রধান (৩৬) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার কুকরাইল গ্রামের আমিনুর রহমান (৩৬) কে গ্রেপ্তার করা হয়, জানান ওসি।

তিনি আরও বলেন, আরেকটি পৃথক অভিযান চালিয়ে এসআই মো. সোহেল খান নলুয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪৮) নামে একজন এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওসি মো. আজিজুল ইসলাম আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা