× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১১:৫০ এএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১২:০০ পিএম

আরিফ মন্ডল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আরিফ মন্ডল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে ডাকাতি মামলার প্রধান আসামি আরিফ মন্ডলকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা ও রংপুর র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ঈদ ঘিরে ডাকাত চক্রের নতুন ছক, সতর্ক পুলিশ

আরিফ মন্ডল মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার সাজ্জাদ আলী মন্ডলের ছেলে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ স্বামীকে নিয়ে রংপুরের একটি হাসপাতালে থাকায় মিঠাপুকুর উপজেলার ভুক্তভোগী লায়লা নিলুফার ইয়াসমিন তার বাড়ি দেখাশোনার জন্য দেবর রবিউল ইসলামকে দায়িত্ব দেন। গত ১৪ এপ্রিল রাত আসামিরা ঘরে ঢুকে রবিউলকে ভয়-ভীতি দেখিয়ে ঘরে থাকা ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, মোটরসাইকেল, স্বর্ণালংঙ্কার, নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় নিলুফার ইয়াসমিন মিঠাপুকুর থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা থেকে আরিফ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আরিফকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি দস্যুতা, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ দমনে র‌্যাব কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা