দেওয়ানগঞ্জ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১০:০৩ এএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১১:১৪ এএম
দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে কুরবানির পশুর হাটে মহিষের আক্রমণে রুহুল আমীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন।
নিহত রুহুল আমীন পাশ্ববর্তী রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ নিয়ে হাটে আসেন। হাটে মহিষটি হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে এবং হাটের মানুষদের আক্রমণ করে। সে সময় রুহল আমীনসহ অন্তত ছয়জন মারাত্মকভাবে আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রুহুল মৃত্যু হয়। গুরুতর আহত মজিবুর রহমানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বলেন, মহিষের আক্রমণে এক জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মহিষটি হঠাৎ পাগলের রূপ ধারণ করে। হঠাৎ পাগল হওয়া মহিষটির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।