নিহত মোস্তাফিজুর রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কালিহাতী উপজেলার যমুনা সেতুগামী স্ট্যাক ইয়ার্ড বাইপাস সড়কে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতের নাম মোস্তাফিজুর রহমান (৩২)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা এক আরোহী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে একই দিন যমুনা সেতুর পূর্বপাড়ে ভোর প্রায় ৪টা ২০ মিনিটের দিকে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে।
এতে অন্তত ১৫ যাত্রী নিহত ও আহত হয়েছেন আরও ৬ জন।
বিস্তারিত আসছে…