× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালিকায় নাম থাকলেও চাল জুটলনা ৬৬৫ জেলের ভাগ্যে

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২২:৩৫ পিএম

তালিকায় নাম থাকলেও চাল জুটলনা ৬৬৫ জেলের ভাগ্যে

পটুয়াখালীর গলাচিপা উপজেলা উপজেলার গোলখালী ইউনিয়নে সরকারি জেলে তালিকায় নাম থাকা সত্ত্বেও ৬৬৫ জন জেলে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।

রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে গোলখালী ইউনিয়নের নলুয়াবেগি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঞ্চিত জেলেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, সরকারি তালিকায় গোলখালী ইউনিয়নের ১ হাজার ৬১৫ জন জেলের নাম থাকলেও বাস্তবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৯৫০ জনকে। এতে তালিকাভুক্ত ৬৬৫ জন জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

ভুক্তভোগী জেলেরা বলেন, আমাদের নাম সরকারি তালিকায় রয়েছে, তারপরও আমরা চাল পাইনি। আমরা চাই সরকার যে তালিকা করেছে, সেই তালিকা অনুযায়ী সবাইকে চাল বিতরণ করা হোক।

এদিকে, চাল না পাওয়া জেলেদের একটি অংশ ফেসবুকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করছেন বলেও জানা গেছে।

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, সরকারি নির্দেশনা ও বরাদ্দ অনুযায়ীই চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি সরকারের তালিকা অনুযায়ী যেন সকল জেলেই তাদের প্রাপ্য সহায়তা পান, সেই দাবির সঙ্গে আমিও একমত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা