× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবলের আঘাতে যুবলীগ নেতার মৃত্যু

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:৩২ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:৫৪ পিএম

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : প্রবা

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : প্রবা

পাবনার চাটমোহরে শাবলের আঘাতে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আনিসুর রহমান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

আটকরা হলেন একই গ্রামের আয়নাল হোসেন, জাহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, আনিসুর রহমানের সঙ্গে একই গ্রামের আয়নাল হকের দীর্ঘ দিন একটি জায়গা নিয়ে বিরোধ চলছিল। নিজের দাবি করা জায়গাটিতে শুক্রবার সকালে সীমানা নির্ধারণ করতে যান আনিসুর। তখন আয়নাল ও স্বজনরা বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন আনিসুরের মাথায় শাবল দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জালাল উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা