× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুর থেকে নাইট গার্ডের লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২২:০৯ পিএম

পুকুর থেকে নাইট গার্ডের লাশ উদ্ধার

বগুড়ার মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের ছোট রহবল গ্রামে আশিক বর্মন (২০) নামে এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের সুদু বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বর্মন গ্রামের জাহাঙ্গীর আলমের ফার্মে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

গত শনিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

রবিবার (২৪ মে) সকালে আশিক বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে জাহাঙ্গীর আলমের ফার্ম সংলগ্ন একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনছার আলী ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর পরবর্তী সময়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা