আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২২:০৯ পিএম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের সকল ঈদগাহ মাঠে চুনকাম ও সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার দিয়েছেন এমপি আব্দুল মহিত তালুকদার।
রবিবার (২৪ মে) বিকাল ৪টায় উপজেলা কনফারেন্স
রুমে আদমদীঘি সদর ইউপির প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে
সেখানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার তুলে দেন স্থানীয় সংসদ
সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মাসুমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, তাজু ও অবসরপ্রাপ্ত
সরকারি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন,‘কোরবানিপরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ
করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব।
যেখানে সেখানে পশু জবাই করে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পশুর রক্ত ও
বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।’