চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২২:০২ পিএম
গ্রেপ্তারকৃত ডাকাত দলের পাঁচ সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) মনসুর হাল্লাজ ভুঁইয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার নিউ মার্কেট রোড এলাকায় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।