× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মুল সম্ভব না: এমপি রেজাউল ইসলাম

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:৪৮ পিএম

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মুল সম্ভব না: এমপি রেজাউল ইসলাম

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারির সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের ভয়াবহ ছোবল থেকে কেউ নিরাপদ থাকতে পারবে না। মাদকই অধিকাংশ অপরাধের মূল কারণ। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার (২৩ মে) বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা না করলে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি রাণীনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় সম্প্রতি উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামে বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং ভূমিসেবা মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা