× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:৪১ পিএম

বেতগীতে রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বেতগীতে রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার বেতাগীতে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বিকালে বেতাগী প্রেস ক্লাবের সামনে গ্রিন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি ও ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ‘র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সুশাসনের জন্য নাগরিক বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ বেতাগী উপজেলার সাংগঠনিক সম্পাদক ইসমত মাহজাবীন বিনতী, সদস্য ঝুন্নুরাইন ইভদা, গ্রিন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মাহমুদ হাসান অমিক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সভাপতি আরিফুল ইসলাম মান্না, সৌরভ জমাদ্দারক ও গোলাম মর্তুজা ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হলেও বিচার কার্যক্রম দ্রুত শেষ হওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়ানো প্রয়োজন। নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা