ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:২৯ পিএম
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে রবিবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কামার, কুমার, হেয়ার ড্রেসিং, বিউটিফিকেশন, বাঁশ বেতের প্রস্তুতকারী, বিউটিফিকেশনসহ স্থানীয় দশটি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর ঝালকাঠি এর সহকারী পরিচালক মো. মিজান সালাউদ্দিন, বাগেরহাট উপজেলার সমাজসেবা অফিসার আ. সোহেল পারভেজসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য পেশার লোকজন।