× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোহাজারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:২৬ পিএম

দোহাজারী পৌরসভার কুকুর মরা- হাফছড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দোহাজারী পৌরসভার কুকুর মরা- হাফছড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দোহাজারী পৌরসভার কুকুর মরা- হাফছড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

রবিবার (২৪ মে) বিকাল ৪ টার দিকে দোহাজারী পৌরসভার দোহাজারী লালুটিয়া সড়কের কিল্লাপাড়া এলাকায় দোহাজারী শঙ্খনদীর সঙ্গে সংযোগ কুকুর মরা- হাফছড়ি খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। 

দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) দোহাজারী পৌর প্রশাসক ঝান্টু বিকাশ চাকমা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) দোহাজারী জোন সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, চন্দনাইশ উপ-সহকারী প্রকৌশলী আসমানুর রহমান, অবসর প্রাপ্ত সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম সিকদার, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন, বিএনপি সাবেক সভাপতি নুর মোহাম্মদ, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, পৌর বিএনপি নেতা আমির হোসেন, নাসির উদ্দিন, মো. শাহজাহান সহ বিএনপি ছাত্রদল যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

খালটি পুনঃখননের কাজ বাস্তবায়ন করবেন চট্টগ্রাম কক্সবাজার জেলার ভু-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, দোহাজারী পৌরসভার সব উন্নয়ন শুরু হয়েছে, শঙ্খনদীর উপরে লালুঠিয়া চৌকিদার ফাঁড়ি ব্রিজ শিগগিরই শুরু হবে। 

এসময় তিনি আগামী পৌরসভা নির্বাচনে দোহাজারী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পৌর যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমনের নাম ঘোষণা করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা