কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:২৩ পিএম
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে, রাঙামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটে দুর্ঘটনা মোকাবেলায় নির্দেশনা প্রদান করেছে রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগ। রবিবার (২৪ মে) সকালে চন্দ্রঘোনা ফেরীতে বিলবোর্ড ও মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে নির্দেশনা প্রদান করা হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তর এর উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, ফেরীতে দুর্ঘটনা মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। ফেরি চালু থাকার সময় গাড়ির ভেতরে যেন কোন যাত্রী না থাকে এবং ফেরী পুরোপুরি ঘাটে না ভেড়ানো পর্যন্ত কেউ ফেরি থেকে না নামতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম ঈদের পরেও চলমান থাকবে। সবাইকে নির্দেশনা মানার জন্য তিনি অনুরোধ জানান।