রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:১৩ পিএম
ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক তিন মাদক কারবারি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকার তেতলাব গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— তারাবো পৌরসভার সুলতান, নয়ন মিয়া এবং রাজ রায়হান রাব্বি।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় মাদক কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।