× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটিখেকো চক্রের বিরুদ্ধে অভিযান, তিনটি ট্রাক জব্দ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:০৫ পিএম

মাটিখেকো চক্রের বিরুদ্ধে অভিযান, তিনটি ট্রাক জব্দ

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে) রাতে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন।

এ সময় একটি খননযন্ত্র অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ইটভাটাসহ অন্যত্রে বিক্রি করে আসছে মাটিখেকোরা। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি খননযন্ত্র অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, নিষেধ উপেক্ষা করে কৃষিজমি থেকে মাটি কাটছে মাটিখেকোরা। মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা