× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎ঝিনাইদহে ধারালো অস্ত্রে স্ত্রীকে কুপিয়ে হত্যা

‎ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:০১ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ২১:১৩ পিএম

গৃহবধু হত্যার পুলিশি কার্যক্রম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গৃহবধু হত্যার পুলিশি কার্যক্রম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

‎ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারায় স্বামী শিমুলের ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলি (৩০)’র হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিমুল মিয়া পলাতক রয়েছেন।

রবিবার (২৪ মে) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎স্বজনরা জানা, পারিবারিক কলহের জেরে শনিবার মধ্য রাতে দিনমজুর শিমুল মিয়া তার স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত সাগরিকাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।‎ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। গৃহবধু সাগরিকা বেশ কিছুদিন যাবৎ স্বামীর সাথে বনিবনা না হওয়াতে পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিল। গত তিনদিন আগে সাগরিকাকে তার স্বামী আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

‎‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা