ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৫৬ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ২১:১২ পিএম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি কুঁড়ার মিলে পাওয়া গেছে শতাধিক বস্তাভর্তি সরকারি চাউল। রবিবার (২৪ মে) সকালে পৌর শহরের খরকমারা এলাকায় জিল্লু মিয়ার কুঁড়ার মিল থেকে শতাধিক বস্তা সরকারি চাউল ঊদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার বলেন, খবর পেয়ে কুঁড়ার মিলে গিয়ে
বস্তা ভর্তি সরকারি প্রায় শতাধিক চাউলের বস্তা পাওয়া গেছে। তবে মিল মালিক জিল্লু মিয়াকে
খুঁজে পাওয়া যায়নি। এ সময় ইউএনও’র নির্দেশে কুলিয়ারচর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. নাছির উদ্দীন মিলটিতে তালা লাগিয়ে দেন।
এ ঘটনায় উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি
গঠন করা হয়েছে। তাদের আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয়কেও অবগত করা হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায়
আনা হবে বলে জানান তিনি।