সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৫৩ পিএম
সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিবার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র হিসেবে সৈয়দপুর বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু আগে আন্তর্জাতিককরণের ঘোষণা এলেও এখনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা তৈরি হয়েছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে উত্তরাঞ্চলের বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কর্মসূচিতে বক্তব্য দেনÑ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি বেগম, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুবনেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, আকরাম সিদ্দিকী, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। মো. সুলতানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, ফিরোজ আলম, পারভেজ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।