× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

লামা-আলীকদম ( বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১১:০৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকায় রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৬০) পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি লামায় যাচ্ছিল। পথে ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে পৌঁছালে দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৬ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ৫ যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা