উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৪৪ পিএম
বরিশালের উজিরপুর উপজেলায় স্বপ্নচিত্র অংকন ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখলেন বরিশাল-২ আসনের এমপি সরফুদ্দিন আহমেদ সান্টু।
রবিবার (২৪ মে) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা ইউএনও আলী সুজা। এতে প্রধান অতিথি ছিলেন এমপি সরফুদ্দিন আহমেদ সান্টুঃ। বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, রকিবুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন সিআরএসএসের নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, উজিরপুর ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএসের সিডিও আহসান সুমন ও এ্যানি মিতা বৈরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।