× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় বাইকের তিন আরোহী নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৩৭ পিএম

দুর্ঘটনা কবলিত সিএনজি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনা কবলিত সিএনজি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা করোটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত লিমন ও সাইমনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা