× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ‘পুলিশ বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক কর্মশালা

রংপুর অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:৫০ পিএম

রংপুরে ‘পুলিশ বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক কর্মশালা

আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার লক্ষ্যে রংপুরে ‘পুলিশ বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (প্রশিক্ষণ) আবু সায়েম প্রধানের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের ফিন্যান্স অ্যান্ড বাজেট শাখার উদ্যোগে সকালে পুলিশ ট্রেনিং সেন্টার মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, বিশেষ অতিথি ছিলেন কর্মশালায় পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি আবু আহাম্মদ আল মামুন।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন হলো সুশাসনের অন্যতম পূর্বশত। তাই দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় পুলিশ সদস্যদের সমানভাবে পারদর্শী হতে হবে। বাজেট শুধুমাত্র সংখ্যার সমষ্টি নয়; এটি পরিকল্পনা, দক্ষতা, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের প্রতিফলন। তাই পুলিশের প্রতিটি ইউনিটের বাস্তব প্রয়োজন ও কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুত করতে হবে। চাহিদা নিরূপণে বাস্তবতা ও দায়িত্বশীলতার ঘাটতি থাকলে সুষম বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয় না। এমন কর্মশালা বাংলাদেশ পুলিশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিতামূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বক্তারা। কর্মশালায় রংপুর অঞ্চলের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং ফিন্যান্স ও বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা