× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার কন্যাকে রেখে নিহত ট্রলারচালকের পরিবারের পাশে প্রতিমন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:৪৪ পিএম

চার কন্যাকে রেখে নিহত ট্রলারচালকের পরিবারের পাশে প্রতিমন্ত্রী

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে নিহত ট্রলারচালক কামাল বাহাদুরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

রবিবার (২৪ মে) সকালে নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। নেছারাবাদ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রতিমন্ত্রীর পক্ষে এই সহায়তা পরিবারের হাতে তুলে দেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রী সশরীরে উপস্থিত হতে না পারলেও তার নির্দেশনায় নেতারা নিহতের স্ত্রী ও চার কন্যাসন্তানের খোঁজখবর নেন। এ সময় মোবাইল ফোনে নিহত কামাল বাহাদুরের বৃদ্ধ বাবার সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জসিম বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম টুটুল, সেলিম মিয়াসহ অন্য নেতারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেছারাবাদের বালিহারী খালের হাজী আব্দুর রহমানের বাড়ির সামনের সেতুসংলগ্ন এলাকায় ‘ফিয়ানা-ফাতেমা’ নামের একটি স্টিলবডির কাঠবোঝাই ট্রলার প্রবল স্রোতে ডুবে কামাল মারা যান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা