× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:৩৪ পিএম

পেকুয়াকে পৌরসভা ঘোষণা করায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেকুয়াকে পৌরসভা ঘোষণা করায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়াকে পৌরসভা ঘোষণা করায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার। এ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে রবিবার এ শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা পৌরসভা ঘোষণার সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান। শোভাযাত্রা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম বলেন, পেকুয়াকে পৌরসভা ঘোষণা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে পেকুয়ার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, আমরা পেকুয়াবাসী হিসেবে গর্বিত এজন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। স্থানীয় জনগণ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করেছে।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, পেকুয়াকে পৌরসভা ঘোষণার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা