প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:১৯ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১১:২৫ এএম
আব্দুল কুদ্দুস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বরেন্দ্র ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে গিয়ে আব্দুল কুদ্দুস (৬০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
গত ১৬ মে আনুমানিক রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা একটি সাধারণ ডায়েরি (নং-১২১৪, তা : ১৭-০৫-২৬) করা হয়েছে। নিখোঁজ আব্দুল কুদ্দুস কুষ্টিয়ার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের প্রয়াত কলিমউদ্দিন শাহের ছেলে।
রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। কেউ তার খোঁজ পেলে ০১৭২১৭১৮৪৫৪ (হাফিজুর, নিখোঁজ ব্যক্তির চাচাতো ভাই) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।