× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৫৮ পিএম

মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সাম্প্রদায়িক উস্কানি এবং পার্বত্য চট্টগ্রাম ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে মারমা সম্প্রদায়। রবিবার (২৪ মে) বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন মারমা সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক রুমেল মারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ঢাকায় বসবাসরত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমনগরের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন ফারুক ওরফে এএইচএম ফারুক সামাজিক মাধ্যমে মারমা জনগোষ্ঠী ও তাদের নেতাদের জড়িয়ে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট, উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাচ্ছেন।

বক্তারা বলেন, তার ফেসবুক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ পার্বত্যাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি তথাকথিত ‘আরাকান আর্মি’-এর সঙ্গে মারমা জনগোষ্ঠীকে জড়িয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, তারা সব সময় বাংলাদেশের সংবিধান, আইন ও রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়। এগুলো হলোÑ আবুল হোসেন ফারুক ও এএইচএম ফারুককে দ্রুত আইনের আওতায় আনা, অপপ্রচারের নেপথ্যের ঘটনা নিয়ে তদন্ত, সাম্প্রদায়িক উস্কানির দায়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্যাঞ্চলের শান্তি-সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেনÑ ম্রাচাই মারমা, আপ্রুশি মারমা, সুধাঅং মারমা, কংজপ্রু মারমা, ক্যজরী মারমা, ববি মারমাসহ মারমা সম্প্রদায়ের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা