× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় কারখানায় অভিযান, মালিককের জেল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৫৫ পিএম

কলাপাড়ায় কারখানায় অভিযান, মালিককের জেল

পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলমকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও কাউছার হামিদ ও এসি ল্যান্ড ইয়াসীন সাদেক।

অভিযানে প্রায় ৫ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম ও নকল শিশু খাদ্য তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। অবৈধ এ কারখানাটিতে অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে ইয়াসীন সাদেক বলেন, এসব শিশু খাদ্য রাতের আঁধারে তৈরি করে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে সরবরাহ করা হতো। উপজেলার সব অবৈধ করাখানায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা