× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমস্তাপুরে রেশমচাষি ও কৃষক সমাবেশ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৪৯ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:৩৫ পিএম

গোমস্তাপুরে রেশমচাষি ও কৃষক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেশমচাষি ও কৃষকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে ‘বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড।

এ উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড. এমএ মান্নান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোখলেছুর রহমান, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজুল রহমান, আঞ্চলিক কার্যালয় রাজশাহীর উপপরিচালক তারিকুল ইসলামসহ স্থানীয় রেশম চাষি ও কৃষকরা।

বক্তারা বলেন, রেশম শিল্পের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সহায়তা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে রেশম শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা