কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৪৬ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:৩২ পিএম
কক্সবাজারে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মিয়ানমার পাচারকালে ট্রলার থেকে ৩৫৫ বস্তা সিমেন্টসহ নয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আরও পড়ুন: সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ২১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড |
রবিবার (২৪ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। আটকরা কক্সবাজার, ভোলা, রংপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শনিবার বিকালে টেকনাফে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় ৩৫৫ বস্তা সিমেন্ট। এ সময় ৯ পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।