শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৪২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:২০ পিএম
বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সব গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাটবাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনুদান বিতরণ করছেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঐচ্ছিক তহবিল থেকে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) উপজেলার সব গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাটবাজারের নৈশ্যপ্রহরীদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: গ্রাম পুলিশে নারী নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকারমন্ত্রী |
রবিবার (২৪ মে) দুপুর ২টায় শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি শাড়ি ও একটি লুঙ্গি তুলে দেওয়া হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন গ্রাম পুলিশ কিংবা নৈশ্যপ্রহরীর জীবনমান ও কষ্টের কথাও তিনি ভাবেন। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যারা নীরবে দায়িত্ব পালন করেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।