কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৪১ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:০৯ পিএম
আটক আতিক উল্লাহ আল মামুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পুলিশের ইউনিফর্ম পরে কক্সবাজার শহরের স্টেডিয়াম এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশিকালে ভুয়া পুলিশ আটক করেছে টহল পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাসহ দুজন গুলিবিদ্ধ, আটক দুই |
কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এলাকা থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়।
আটক আতিক উল্লাহ আল মামুন (৪০) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার দুপুরে মামুনর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের ধারায় মামলা করে কক্সবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।