× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায়দের মা‌ঝে ‌জেলা প‌রিষ‌দের চেক, রেইন‌কোট ও লাইফ জ্যাকেট বিতরণ

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:২৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:৪১ পিএম

অসহায়দের মা‌ঝে ‌জেলা প‌রিষ‌দের চেক, রেইন‌কোট ও লাইফ জ্যাকেট বিতরণ

পটুয়াখালী‌তে প্রতিব‌ন্ধী-অসহায়ের মা‌ঝে জেলা পরিষদ চেক, রেইন‌কোট ও লাইফ জ্যাকেট বিতরণ করেছে। র‌বিবার (২৪ মে) দুপু‌রে জেলা প‌রিষদ কার্যাল‌য়ে এক অনুষ্ঠা‌নের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ১০৬ জন শা‌রীরিক প্রতিব‌ন্ধী, হতদ‌রিদ্রদের মা‌ঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক, ১০০‌ রিকশা চালক‌দের ম‌ধ্যে রেইন‌কোর্ট, বি‌ভিন্ন খেয়াঘা‌টের ৩০০ জেলেদের ম‌ধ্যে লাইফ জ্যাকেট এবং ৮‌টি উপ‌জেলায় ৮০‌টি গভীর নলকূপ নির্মাণ কার্যাদেশ ঠিকাদারদের বরাদ্দ দেন জেলা প‌রিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কু‌ট্টি। প্রধান নির্বা‌হী কর্মকর্তা মো. কামরুল হাসান ও জেলা বিএন‌পি নেতা মোশতাক আহ‌মেদ পিনুসহ অন্য নেতারা এ সময় উপ‌স্থিত ছি‌লেন।
সং‌ক্ষিপ্ত অনুষ্ঠা‌নে বক্তারা ব‌লেন, বর্তমান সরকার মানবদর‌দি হওয়ায় আসন্ন ঈদুল আযহায় তা‌দের মু‌খে হা‌সি ফুটা‌তে ১০৬ জন‌কে চেক প্রদান করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি রিকশাচালকরা বৃ‌ষ্টি‌তে ভি‌জে রোজগার করে, তা‌দের‌ একটু প্রশা‌ন্তি দেওয়ার জন্য ১০০‌ চাল‌ককে রেইন‌কোট ও ঝড় জ্বলোচ্ছা‌সে বিপ‌দ থে‌কে রক্ষার জন্য ৩০০ মা‌ঝি‌কে লাইফ জ্যাকেট দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির জন্য  ৮০টি গভীর নলকূপ বসানোর  নির্দেশ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা