× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমে উঠেছে কাপ্তাইয়ের নতুন বাজার মাঠের পশুর হাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৭:৫৫ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৮:০৯ পিএম

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠের পশুর হাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠের পশুর হাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। 

পাহাড়ি গরুর আমদানির কারণে হাটটি এত বেশি জমজমাট হয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।

আরও পড়ুন: পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা: প্রাণিসম্পদ মন্ত্রী

হাটে গিয়ে দেখা যায়, বিলাইছড়ির ফারুয়া, তত্তানালা, আলিখেয়ং এবং বরকল ও মাইনি থেগা সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে পাহাড়ি গরু হাটে আনা হয়েছে। পশুর চেয়ে হাটে মানুষের উপস্থিতি অনেক বেশি। 

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী বলেন, “হাটে আসা পশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের ভেটেরিনারি টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে সুস্থ পশু কেনাবেচা করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য”।

এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা