কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৭:৫৫ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৮:০৯ পিএম
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠের পশুর হাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট।
পাহাড়ি গরুর আমদানির কারণে হাটটি এত বেশি জমজমাট হয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
আরও পড়ুন: পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা: প্রাণিসম্পদ মন্ত্রী |
হাটে গিয়ে দেখা যায়, বিলাইছড়ির ফারুয়া, তত্তানালা, আলিখেয়ং এবং বরকল ও মাইনি থেগা সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে পাহাড়ি গরু হাটে আনা হয়েছে। পশুর চেয়ে হাটে মানুষের উপস্থিতি অনেক বেশি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী বলেন, “হাটে আসা পশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের ভেটেরিনারি টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে সুস্থ পশু কেনাবেচা করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য”।
এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।