× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৭:২৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৭:৪৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের পাগলা ছড়া মাথা সীমান্ত এলাকায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

নিহত ব্যক্তিরা হলেন ভালুকিয়া গ্রামের নিঞো মং তঞ্চঙ্গ্যার ছেলে অংক্য মং তঞ্চঙ্গ্যা (৫০), সুনি অং তঞ্চঙ্গ্যার ছেলে লেড়াইয়া তঞ্চঙ্গ্যা (৩০) এবং অই মং তঞ্চঙ্গ্যার ছেলে চিংক্য অং তঞ্চঙ্গ্যা (৪০)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে তিনজন নিজস্ব কলাবাগানে কাজ করতে সীমান্তবর্তী পাগলা ছড়া মাথা এলাকায় যান। এসময় সেখানে পুঁতে রাখা স্থলমাইনের বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কোনো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ওই এলাকায় মাইন পুঁতে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনো মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।”

মরদেহ হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা