× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ফারহাদ রাজের উপর হামলায় জড়িতদের বিচার দাবি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৭:০০ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৮:০১ পিএম

ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে উপস্থিত বক্তারা ঘটনার তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে দশটায় সৈয়দ নজরুল চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান সোহেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে রেল স্টেশনে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক ফারহাদ হোসেন রাজ অন্তত ২০ জনের একটি সন্ত্রাসী দলের হামলার শিকার হন। সন্ত্রাসীদের উপুর্যুপরি আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসী দা, কুড়াল, চাপাতিসহ নানা দেশিয় অস্ত্রের আঘাতে রাজকে হত্যার চেষ্টা চালায়। পরে লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ গত শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সাংবাদিকরা দাবি করেন, একজন শান্তিপ্রিয় সাংবাদিকের উপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

স্মারকলিপিতে বলা হয়, সাংবাদিক ফারহাদ হোসেন রাজের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ঘটনার রাতেই জুস্মন নামে এক সন্ত্রাসী আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা