× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় ফের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৬:১৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফের ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) রবিবার দুপুর ১২ টার দিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: নীলফামারীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

শিশুটির বাবা-মা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮ টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়।

পরে বেলা ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে আনোয়ার নামের ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে জানায় শিশুটির পরিবার।

শিশুটির মা জানায়, আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আছছিলেন। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়।

তিনি বলেন, ঈদের কারণে পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়ীতে চলে গেছেন। এতে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। এই সুযোগে সে আমার মেয়েকে ধর্ষণ করেছে।

রাত আটটার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় যখন বাসায় ফিরে আসেন তখন মেয়ে তাকে বিস্তারিত ঘটনা খুলে বলে বলেও জানান শিশুটির মা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ফতুল্লায় শুক্রবার বিকালে বাড়ির পাশে খেলার সময় ৬ বছেরে এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে দুই তরুণ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোহেল (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামি হিরু জনতার পিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা