টাঙ্গাইলে রবিবার সড়ক দুর্ঘটনায় নিহত দুই কিশোরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাংড়া নামক এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
টাঙ্গাইল-বাসাইল সড়কে বাংড়া কালি মন্দিরের সামনে রবিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ |
নিহতরা হলো, উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫) ও একই এলাকার মো. শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩)। আহত কিশোরের নাম সাইমন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, রবিবার মিয়া লিমন ও সাইমনকে সাথে নিয়ে তাকবির মোটরসাইকেলে করে বাসাইলের দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবীর নিহত হয়। গুরুতর আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর লিমন মারা যায়।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ জনদের কাছে হস্তান্তর করা হবে জানান ওসি।