× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৫:০৬ পিএম

দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ছবি: ভিডিও থেকে

দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ছবি: ভিডিও থেকে

ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। 

আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: এক বছরেই ১৬০ প্রাণহানি—ঝুঁকি কমাতে শুরু বড় প্রকল্প

উপজেলার ফরিদপুর বরিশাল মহা সড়কে ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা নামক স্থানে রবিবার সকালে এ ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এবং নগরকান্দা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বিআরটিসির একটি বাস ( ঢাকা মেট্রো -ব-১৫- ৬৪৩৬) ও মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিক্যালে যাওয়ার সময় শংকরপাশা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এসময় একই পরিবারের চারজন সহ এ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫), তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও মাজেদা আক্তার (৪৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ফরিদপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা