× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভাতের মার’ খাওয়া অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১২:০১ পিএম

লালপুরে অসহায় পরিবারের হাতে প্রতিমন্ত্রী পুতুলের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রীর এপিএস আব্দুস সালাম।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালপুরে অসহায় পরিবারের হাতে প্রতিমন্ত্রী পুতুলের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রীর এপিএস আব্দুস সালাম।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের লালপুরে অভাব-অনটনের কারণে সন্তানদের ‘ভাতের মার’ খাওয়ানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর বিষয়টি জানতে পেরে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।

উপজেলার নবীনগর গ্রামের ভ্যানচালক রেজাউল করিমের আট সদস্যের পরিবারের করুণ জীবনসংগ্রামের বিষয়টি সম্প্রতি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দারিদ্র্য ও অভাবের কারণে সন্তানদের খাবারের ব্যবস্থা করতে না পেরে মা বাধ্য হয়ে ‘ভাতের মার’ খাওয়াতেন, এমন তথ্য সামনে আসলে বিষয়টি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

ঘটনাটি প্রতিমন্ত্রী পুতুলের নজরে আসার পর তিনি দ্রুত পরিবারটির জন্য মানবিক সহায়তার উদ্যোগ নেন।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার এপিএস আব্দুস সালাম শনিবার রাত সাড়ে ৮টার দিকে অসহায় পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবারটির তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে, যাতে পরিবারটি স্থায়ীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী পুতুল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত পরিবারটির সদস্যরা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের কষ্টের কথা শুনে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তারা গভীরভাবে কৃতজ্ঞ।

তারা বলেন, এই সহমর্মিতা তারা কখনও ভুলবেন না।

স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন মানুষও এ ধরনের অসহায় পরিবারের পাশে এগিয়ে এসে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন।

প্রতিমন্ত্রীর এপিএস আব্দুস সালাম জানান, তাদের আর্থিক অবস্থার কথা শুনে মন্ত্রী মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশনায় অসহায় পরিবারের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং মন্ত্রী মহোদয় ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা